প্রকাশিত: ২১/০৫/২০২১ ১০:২৩ এএম , আপডেট: ২১/০৫/২০২১ ১১:০১ এএম

কক্সবাজারের উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার ( ২০ মে) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করেন। এসময় উখিয়ার ঘিলাতলী পাড়ার লোকমান হাকিমের পুত্র কায়েস (২৯) আটক করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দৌড়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে ব্যাগ এবং তার দেখানো প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করলে বিপুল পরিমান বিদেশী বিয়ার পাওয়া যায়।

তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে,তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...
Single Page Footer