প্রকাশিত: ২৪/০১/২০১৮ ১২:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের তানজিমার ঘোনায় মোহাম্মদ ইউসুফ হত্যায় জড়িত সন্দেহে দুই রোহিঙ্গাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’টি কিরিচসহ ( ধারালো ছুরি) বালুখালী ক্যাম্পে তাদেরে আটক করা হয়। আটককৃতরা হলেন- নুর মোহাম্মদ (৩০) ও আতাউর রহমান (১৬)।

র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা ইউসুফ মাঝি খুনের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। আদর্শগত অমিল ও নীতিগত পার্থক্যের কারণেই ইউসুফকে হত্যা করা হয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইউসুফের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বাংলানিউজকে জানান, নিহত ইউসুফ প্রত্যাবাসনের মাধ্যমে তার স্বদেশ রাখাইনে ফিরে যেতে সম্মত ছিলেন। অন্যান্য রোহিঙ্গারাও যাতে স্বদেশ ফিরে যেতে সম্মত হন সেজন্য তিনি কাজ করেছিলেন। কিন্তু হত্যাকারীরা রাখাইনে ফিরে যেতে রাজি নয়। তারা ইউসুফকে রাখাইনে ফিরে যাওয়ার কথা বলতে নিষেধ করেন। কিন্তু ইউসুফ তাদের কথা মানতে রাজি হননি। একারণেই ((২০ জানুয়ারি) তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করা হয়। এর অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানার সোপার্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer