প্রকাশিত: ১৮/০২/২০১৯ ৭:২৮ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া।
রোহিঙ্গা আসার পর থেকে উখিয়া উপজেলার হাট-বাজারগুলোতে নিত্যপণ্যর পাশাপাশি পানের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় পানে আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দূর্ভোগ বেড়েছে। বর্তমানে এখানে মাঝারি সাইজের বিরা পান ১৫০-২০০ টাকা ও বড় সাইজের পান বিরা ২৫০-৩০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। পান ব্যবসায়ীদের অভিমত অতিরিক্ত ৭ লক্ষ রোহিঙ্গা চাহিদার কারণে পানের দাম বিগত যেকোন সময়ের তুলনায় বেড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় পান চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে আসছে ২ হাজার ৭৫০টি পরিবার। এসব চাষীরা বর্গা জমিতে, খাস জমি ও বন বিভাগের পরিত্যাক্ত জমি ছাড়াও নিজস্ব জমিতে বাণিজ্যিকভাবে পান চাষ করে থাকে। উপজেলার জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের ২৭৫ হেক্টর জমিতে পান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও থাইংখালী ইউনিয়নে ৩৫ হেক্টর জমি রোহিঙ্গাদের দখলে চলে যাওয়ায় পান উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান জানান, ২০১৭ সালের ২৫ শে আগস্টের পর থেকে ৭ লক্ষাধিক রোহিঙ্গা উখিয়ার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এসব রোহিঙ্গাদের প্রিয় খাদ্য পান, বিড়ি, সিগারেট। রোহিঙ্গাদের অতিরিক্ত চাহিদা বাড়লেও পান উৎপাদন বাড়েনি। উপরোন্ত রেহিঙ্গারা পানের বরজের কাঠ জাতীয় বিভিন্ন উপকরণ জ্বালানী হিসেবে ব্যবহার করায় পান চাষীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি পান উৎপাদন হ্রাস পেয়ে আশংকাজনকভাবে। যে কারনে হাট বাজারে পানের দাম আগের যেকোন তুলনায় বেড়েছে ৫ গুন।
উখিয়ার হাটবাজার গুলো ঘুরে পান ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, পানের বরজের নির্ধারিত অধিকাংশ জমিতে রোহিঙ্গারা বাড়ি ঘর তুলে দখল করে নেওয়ায় পান চাষের উপর বিরূপ প্রভাব পড়েছে।
সোনারপাড়া বাজারের পান ব্যবসায়ী ও আড়তদার সালামত উল্লাহ জানান, উখিয়ায় উৎপাদিত পান গুণগত মানসম্পন্ন বিধায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানীর মাধ্যমে সরকার ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হয়েছে।
কোট বাজারের পান ব্যবসায়ী শামসুল আলম জানায়, রোহিঙ্গা আসার পর থেকে স্থানীয়ভাবে উৎপাদিত সমস্ত পান বাজারে আসছে তা রোহিঙ্গাদের চাহিদা পূরণ হচ্ছে না। যে কারণে পান রপ্তানীতে ভাটা পড়েছে। স্থানীয়ভাবে বেড়েছে পানের দাম।
উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম জানান, পানের উৎপাদন বৃদ্ধি করার জন্য স্থানীয় পান চাষীদের নিয়ে সেমিনারের মাধ্যমে অধিক পান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাকটেরিয়া মুক্ত পান উৎপাদনের জন্য পরীক্ষামূলকভাবে এ উপজেলার ৩ জন পানচাষীকে এককালীন সহায়তা প্রদান করা হয়েছে। তারা যদি পানের উৎপাদন বাড়াতে সক্ষম হয়ে পরবর্তীতে এ প্রকল্পের সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে অর্থকরি ফসল উৎপাদন মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer