
বিজয় দিবসে প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে পতাকা উড়িয়েছে ছাত্রলীগ। ব্যাতিক্রমী এই আয়োজনটি হয়েছে কক্সবাজারের উখিয়ায়। বিজয় দিবসে এমন সম্মাননা পেয়ে উচ্ছাসিত জাতির এই শ্রেষ্ঠ সন্তানেরা। বিজয় দিবস ২০২০ এর প্রথম প্রহরে কক্সবাজারের উখিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে পতাকা উত্তোলন করেছে হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ। ছাত্রলীগ নেতারা এই সময় মুক্তিযোদ্ধাদের প্রতি সালাম প্রদর্শন করেন। উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রায়হান ও হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মুসলিম উদ্দিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতারা বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন অবঃ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা দুদু মিয়ার বাড়িতে জাতিয় পতাকা উত্তোলন করেন। এসময় তারা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সালাম প্রদর্শন করেন ও শারীরিক খোঁজ খবর নেন। এ সময় ছাত্রলীগ নেতা কনক বডুয়া,ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন, ফারুক সিকদার, মনজুর আলম, মোহাম্মদ, মোঃ আলমগীর, মিজানুর রহমান, সুকুমার বডুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত