প্রকাশিত: ১১/০১/২০১৯ ৭:০৮ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
উখিয়ার বহুল আলোচিত নিজের মেয়েকে ধর্ষন করেছে মর্মে বিজ্ঞ আদালতে মিথ্যা সাজানো ধর্ষন মামলা দিয়ে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির অভিযোগে মামলার বাদী অবশেষে পুলিশের জালে আটকা পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামে পূর্ব শক্রতা ও জায়গা জমির বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে রংচাউ চাকমার ছেলে কেন চাপু চাকমা (৪৫) স্থানীয় ইউপি সদস্য তোফাইল মেম্বারের বিচার অমান্য করে তার মেয়ে সাজাইয়াকে ধর্ষন করেছে মর্মে বিজ্ঞ আদালতে একটি সাজানো ও মিথ্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে উক্ত মামলাটি মিথ্যা বানোয়াট হিসাবে প্রমানিত হয় বলে জানা গেছে। উক্ত মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে একই গ্রামের কেতাং চাকমার ছেলে মংপু অং চাকমা বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে বুধবার রাতে উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মাহবুবুল আলম গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীকে আটক করেছে। মামলার বাদী মংপু অং চাকমা জানান, আমি ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সাজানো ধর্ষন মামলা দিয়ে আমাকে একটি বছর আর্থিক ভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি প্রায় ৫০ লাখ টাকার মানহানি করেছে। এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...
Single Page Footer