উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৯/২০২২ ৬:২০ পিএম

উখিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৮ সেপ্টেম্বর ) উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহযোগিতায় অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে কর্মশালাটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়।
কর্মশালায় সভাপতিত্ব করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
বক্তব্য রাখেন , কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক রুহুল আমিন , টেকনাফ বিশেষ জোন অফিসের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) কর্মকর্তা বিপুল চন্দ দে, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী দে প্রমূখ।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমির সুপারভাইজার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উখিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক , ইউপি সদস্যগন, মুক্তিযোদ্ধা প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...