প্রকাশিত: ১২/০৪/২০১৮ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ এএম

আবদুল্লাহ আল আজিজ :

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে দু’জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট একরামুল ছিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বেশ ক’টি মিনি পতিতালয় গড়ে উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উখিয়ার কুতুপালং এলাকার লম্বাশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত এলাকার মৃত বদিউর রহমানের ছেলে মফিজুর রহমানকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ মাসের সাজা প্রদান করে।

অপরদিকে, একই আদালত উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ায় অভিযান চালিয়ে মৃত মোহাম্মদ আলমের ছেলে ছৈয়দ হোছনকে মাদক সেবন ও বহনের অভিযোগে ৩ মাসের সাজা প্রদান করে।

অভিযান পরিচালনাকারী উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট একরামুল ছিদ্দিক জানান, ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ২৯১ধারা অনুযায়ী তাদের উক্ত সাজা প্রদান করা হয়েছে। এলাকায় অনৈতিক কর্মকান্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer