প্রকাশিত: ২০/১২/২০১৭ ৮:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৭ এএম

ফারুক আহমদ::

বৃক্ষের সাথে এ কেমন শুত্রুতা! শত শত সুপারী গাছের চারা সহ নানা প্রজাতির বৃক্ষের কঁচিকাচা চারা নিমেষেই নিধন করে একটি উঠতি বাগান নি:চিহৃ করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গভীর রাতে উখিয়ার পশ্চিম রতœা গ্রামে।

জানা যায়, উখিয়া উপজেলার রতœাপালং ইউনিয়নের পশ্চিম রতœা গ্রামে মৃত মিয়া হোছনের পুত্র আলী আহমদ গত বর্ষার মৌসুমে তার পৈত্রিক জায়গায় সুপারী গাছ সহ নানা প্রজাতির বৃক্ষের চারা রোপন করে একটি বাগান বাড়ী বানায়। গত কয়েক মাসের মধ্যে বাগানটি সবুজ বনায়নে পরিণত হয়।

কেয়ারটেকার নুরুল ইসলাম আবু (৬০) জানান, গত বুধবার ভোর সকালে বাগানে কাজ করতে এলে দেখতে পান শত শত সুপারী গাছের চারা নিধন সহ ঘেরা টেংড়া কেঁটে চুরমার করে ফেলছে। মালিক আলী আহমদ বলেন, নিজের পৈত্রিক জায়গায় ৩ শতের অধিক সুপারী গাছের চারা এবং মেহেগুনি, একাশি ও বিভিন্ন ফলজ গাছের অসংখ্য চারা রোপন করে বাগান বাড়ী বানিয়েছি। পাষন্ড দুর্বৃত্তরা রাতের আধাঁরে সমস্ত সুপারী ও বৃক্ষের চারা নির্বিচারে নিধন করে বাগান বাড়ীটি নি:চিহৃ করে ফেলছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে আলী আহমদ বাদী হয়ে একই এলাকার বিমল বড়–য়া, প্রিয়দর্শী বড়–য়া ও সুগত বড়–য়াকে অভিযুক্ত করে উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করছে বলে জানা গেছে। থানার ডিউটি অফিসার জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer