প্রকাশিত: ২২/১২/২০২০ ১০:১২ এএম

এম ফেরদৌস, উখিয়া::
উখিয়া হিজলিয়া, পালংগার্ডেন কমিউনিটি সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)।

সোমবার ( ২১ ডিসেম্বর ) বিকাল ৪ টার দিকে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ান (র‍্যাব-১৫) হিজলিয়া পালংগার্ডেন কমিনিউটি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত হলেন, রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার আবুল হোসেনের পুত্র মোঃ হাশেম (২৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

র‍্যাবের তথ্যসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং , পালং গার্ডেন কমিউনিটি সেন্টার সংলগ্ন উত্তর পুকুরিয়া রোডের মোড় পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে সন্দেহজনক এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার সাথে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer