প্রকাশিত: ২৩/১২/২০২০ ৯:৪৯ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাতকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা। আটক ডাকাতের নাম গণি মিয়া প্রকাশ গইন্ন্যা ডাকাত (৩৬)। সে মুসার খোলা বটতলী এলাকার সেকেন্দার আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২২ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের মুসার খোলা বটতলী গভীর পাহাড়ী এলাকায় বিজিবির অভিযানে তাকে আটক করা হয়। ১৫ টি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবা কারবারি গইন্ন্যা ডাকাত পালিয়ে থেকে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। পালংখালী বিওপি’র বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মোঃ গনি মিয়া মোটর সাইকেল যোগে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীর বাড়ী ও শরীরে তল্লাশী করে এবং মোটর সাইকেলের সিটের নিচে লুকায়িত অবস্থায় বার্মিজ ২০ হাজার ১০৫পিস ইয়াবা, ২টি মোবাইল, ১ টি মোটর সাইকেল, ২টি দেশিয় রাম দা, ৩টি দেশিয় চাকু, ১ বক্স অস্ত্র তৈরির সরঞ্জাম,মিয়ানমার বিজিপি’র ৫০ টি মানকি টুপি, বিজিপি’র ১টি থ্রি কোয়ার্টার পেন্ট, বিজিপির ১টি গেঞ্জি উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য ৬৬ লক্ষ ২০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer