প্রকাশিত: ১৫/০৭/২০১৬ ২:২১ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার-টেকনাফ সড়কের কাকড়া ব্রীজ এলাকায় যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। ১৭ বিজিবির আওতাধীন বালুখালী বিওপির টহল দল কমান্ডার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সীমান্তে ১৯ অনুপ্রবেশকারী আটক

উখিয়ার সীমান্তবর্তী ঘুমধুম বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় টহলদানকালে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ১৯ অনুপ্রবেশকারী আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটককৃতদের মধ্যে রয়েছে নারী পুরুষ ও শিশু। শূক্রবার বিকালে মিয়ানমারে ফেরৎ পাঠানো হয়েছে ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...