প্রকাশিত: ১৫/০১/২০১৮ ১১:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০২ এএম

শ.ম.গফুর::
উখিয়ার বালুখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। ১৫ জানুয়ারী রাত ১০টার দিকে বালুখালী কাষ্টম এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। এ সময় মোটর সাইকেল আরোহী বাহাদুর চৌধুরী (২৬) কে পিছন দিক থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত বাহাদুর বালুখালী এলাকার মোহাম্মদ ছিদ্দিকের পুত্র এবং ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা আলমগীর নিশা। ঘাতক বাস দ্রুত পালিয়ে গেলেও নাফ স্পেশাল সার্ভিস গাড়ী নং কক্স-১৪০ বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বালুখালীতে সড়ক দূর্ঘটনায় একজন যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ডিউটি অফিসার এএসআই জাহিদ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer