প্রকাশিত: ২৮/০৯/২০১৯ ১১:৩৭ পিএম

আবদুল্লাহ আল আজিজ •

উখিয়া উপজেলার গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে থেকে ৯ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ মোঃ আয়ুব (১৯) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (২৮সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলার গয়ালমারা এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আয়ুব বালুখালী রোহিঙ্গা শিবিরের ১০নং ক্যাম্পের এর আওতাধীন জি-০৮ ব্লকের মৃত শামসুল আলমের ছেলে।

র‍্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় আসামীর হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে বিক্রির মজুদ ৯ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ আয়ুবকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ৪৮ লাখ ৯০ হাজার টাকা।

আটক আয়ুবকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...