প্রকাশিত: ০৫/০৫/২০২০ ৩:০৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
করোনার লকডাউনে কক্সবাজারের উখিয়া সদর মালভিটা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে উখিয়া আদালত ভবন সড়কের খালকাচা পাড়া এলাকার ফজল করিমের পুত্র রুবেল (২০) কে ছুরিকাঘাতে খুন করেছে সিকদারবিল এলাকার হাসেমের পুত্র নরুল সালাম ও নেতৃত্বে লাদেন, মৃত সুরুর পুত্র মাহবু।

জানাগেছে, সম্প্রিতি ২/৩ মাস আগে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় লাদেন, মাহবুব সহ একটি মাদকসেবী গ্রুপ নিহত রুবেলের উপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ও মানি ব্যাগ ছিনতাই করে। পরে রুবেল বাদী হয়ে লাদেন সহ ৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে, মাদক সেবক নুরুল সালাম, লাদেন ও মাহবুব পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার উখিয়া মালভিটা এলাকায় রুবেলের কর্মস্থল দর্জির দোকানে এসে বিকাল ৪ টার সময় এলোপাতাড়ি ছুরিঘাত করে পালিয়ে যায়। ঘটনা স্থান থেকে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে উখিয়া থানার (ইন্সপেক্টর) তদন্ত নুরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ খুনি নুরুল সালামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
পরিবর্তীতে থানা কর্মকর্তা নুরুল ইসলাম জানায়, আমরা আসামী নুরুল সালামের বাড়িতে অভিযান পরিচালনা করেছি, বাড়ির সবাই পলাতক। কাউকে গ্রেপ্তার করতে পারিনি । আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে। দ্রততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer