প্রকাশিত: ১২/০২/২০১৮ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪২ এএম

ফারুক আহমদ,উখিয়া  নিউজ ডটকম::

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ২ নং ওযার্ডের মেম্বার শামশুল আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১২ ফেব্রুয়ারী )সকালে উখিয়া থানার পুুলিশ কোটবাজার ষ্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিল্টন দাশ আটকের কথা সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৯০ সালে রামু থানার একটি মামলায় ৫ বছর সাজা প্রাপ্ত হওয়ায় মেম্বার শামশুল আলমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জালিয়া পালং ইউনিয়নে বর্তমান মেম্বার শামশুল আলম রামু থানায় বিগত ২৮ বছর পূর্বে একটি মামলায় আসামি ছিল। তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিল বলে তার পারিবারিক সদস্যরা জানান।জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সাথে যোগায়োগ করলে তিনি ও আটকের বিষয়টি শিকার করে বলেছেন উখিয়া থানায় একটি স্থানীয় বিষয়ে মিমাংসার জন্য গেলে তাকে পুলিশ আটক করে।

উখিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের জানান ৫ বছরের সাজা প্রাপ্ত মেম্বার শামশুল আলমকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer