প্রকাশিত: ২৩/০৬/২০১৬ ১:০১ পিএম

porokiaহুমায়ুন কবির জুশান উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ প্রবাস জীবন কাটাচ্ছেন। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে অল্প বয়সী মেয়েদের বিয়ে করে দু-তিন মাস পর আবার বিদেশে ফিরে যাচ্ছেন। স্বামী সংসার বুঝার আগেই মেয়েটি একাকিত্ব জীবন কাটাতে থাকে। এমনি করে নানা দু:চিন্তায় পেয়ে বসে নব-বধু কিশোরীকে। শশুর বাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক, মনোমালিন্য,পারস্পরিক আস্থা ও নির্ভরশীলতার অভাব, ফেসবুক ও মোবাইল ফোনে অযাচিত সম্পর্কে জড়িয়ে পড়া, মাদকাশক্তি, বাড়তি অর্থনৈতিক চাহিদা ইত্যাদির কারণে উখিয়ায় বিবাহবিচ্ছেদের ঘটনা বাড়ছে। অনুসন্ধানে জানা গেছে, বিবাহ বিচ্ছেদের আবেদনের প্রধান অভিযোগ হলো বিবাহবহির্ভুত সম্পর্ক। এ ছাড়া নারীরা নির্যাতন ও যৌতুকের অভিযোগ করেন,এবং মানষিক নির্যাতনের অভিযোগও। উখিয়ায় বিবাহ বিচ্ছেদ বাড়ছে এবং সেই হার ক্রমবর্ধমান। উখিয়ার নিকাহ রেজিষ্ট্রার বা কাজি কামুছ দীর্ঘদিন ধরে তার বাবার কাজটি করছেন। তিনি বলেন, আমার অভিজ্ঞতা বলছে, বিবাহ বিচ্ছেদের হার প্রতি বছরই বাড়ছে। আর এ বিচ্ছেদের আবেদনের ৬০ শতাংশই আসে নারীদের কাছ থেকে। তিনি আরও বলেন, একপাক্ষিক তালাকের আবেদনই বেশি। তবে সমঝোতার ভিত্তিতেও সম্পর্ক শেষ করছেন কোনো কোনো দম্পতি। এ ছাড়া পরে সালিশে কিছু সংসার টিকলেও তার সংখ্যা নগণ্য। বাল্যবিবাহের উপর কাজ করতে গিয়ে স্বেচ্ছাসেবি সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের সভাপতি নুরুল আলম তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তালাকের আবেদন সাধারণত মূল কারণ উল্লেখ করা হয় না। আইনি জটিলতা এড়াতে কারণ হিসেবে বনিবনা না হওয়ার কথা বলা হয়। তবে আসল কারণ আরও গভীর। তিনি বলেন, আমি ব্যক্তিগত পর্যায়ে কথা বলে জেনেছি, নারী বা পুরুষ যেই বিবাহ বিচ্ছেদের আবেদন করুন না কেন, তাদের অন্যতম অভিযোগ হলো বিবহিবহির্ভুত সম্পর্ক। এ ছাড়া নারীরা নির্যাতন ও যৌতুকের অভিযোগ করেন। করেন মানষিক নির্যাতনের অভিযোগও। মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন শারমিন এ বিষয়ে জানান, বিবাহবিচ্ছেদের মূল কারণ পারস্পরিক আস্থা আর নির্ভরতার সংকট। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং সামজিক যোগাযোগের মাধ্যম এই সংকটে আরও বাড়িয়ে দিয়েছে। তার কথায়,এর সাথে যুক্ত হয়েছে আওে নানা উপাদান। নারীরা কেন বিবাহবিচ্ছেদেও আবেদন বেশি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীর এখন আর আগের মতো মুখ বুজে সব কিছু মেনে নিচ্ছেন না।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer