প্রকাশিত: ২১/০৪/২০২১ ১:২৯ পিএম

হুমায়ুন কবির জুশান,উখিয়া ::
উখিয়াতে কিছু এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে পুরোদমে কাটা শুরু হবে সোনালী ফসল বোরোর। অপরদিকে মহামারি করোনার সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউনের বিধিনিষেধ। রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকা থেকে পুরো কক্সবাজার জেলায় ধান কাটার শ্রমিকরা কিভাবে যাওয়া আসা করবেন তা নিয়ে দুশ্চিন্তার ছায়া দেখা দিয়েছে গৃহস্থের মুখে। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উখিয়ার বিভিন্ন এলাকায় আগাম জাতের ধান পাকায় তা কাটতে শুরু করেছেন কৃষকরা। কিন্তু লকডাউনের কারণে ধান কাটার শুরুতেই শ্রমিক সংকটের চিন্তায় ভুগছেন কক্সবাজার জেলার বোরোচাষিরা। পুরো কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় ধান কাটার শ্রমিক যেত রোহিঙ্গা ক্যাম্পসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের শ্রমিকরা। এবার লকডাউনের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় শ্রমিক সংকটের আশঙ্কা করছেন অনেকেই। কৃষকরা বলছেন, বোরো ধানের ওপর নির্ভর করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ার মানুষের জীবন-জীবিকা নির্বাহ হয়। এপ্রিলের প্রথম দিকে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের ধান পাকতে শুরু করেছে। কিন্তু করোনার প্রাদুর্ভাব ও লকডাউনে শ্রমিক সংকটের আশঙ্কায় পড়েছেন তারা। করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে এবার বিভিন্ন এলাকা থেকে ধান কাটার শ্রমিকরা আসতে চাচ্ছেন না। এলেও শ্রমিকদের বেশি মজুরি ও সুযোগ-সুবিধা দিয়ে ধান কাটতে আনতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।স্থানীয়ভাবে লোকজনের সংকট দেখা দিতে পারে। শ্রমিক সংকটে পড়লে ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়তে পারেন চাষিরা। উখিয়া রত্নাপালং ইউনিয়নের কৃষক মোহাম্মদ নুরুল আলম বলেন, এবার ধান ভালো হয়েছে।তবে কাটা নিয়ে চিন্তায় রয়েছি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer