প্রকাশিত: ১৪/০৯/২০১৮ ৯:৫৯ পিএম

নিউজ ডেস্ক::
উখিয়ার উপক’লীয় উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়–য়া রেহেনা আকতার (১৫) কে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে তার দুলাভাই খাইরুল আমিন (২৫)।

রেহেনা আকতার মনখালী গ্রামের মোঃ হারুনের ২য় কন্যা। বৃহস্পতিবার স্কুল ছুটি শেষে দুপুর ২টার দিকে এ অপহরনের ঘটনাটি ঘটে।

পুলিশ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে অপহরনকারী দুলাভাই খাইরুল আমিন ও তার পিতা নিদানিয়া গ্রামের মোঃ আলমকে আটক করলেও স্কুল ছাত্রী রেহেনাকে উদ্ধার করতে পারেনি।

অপহ্নত রেহেনার বাবা মোঃ হারুন সাংবাদিকদের জানান, ২০১৬ সালে খাইরুল আমিনের সাথে তার প্রথম কন্যা মোসফেকা আকতার দেশীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে ইয়াবা ব্যবসার পাশাপাশি ইয়াবা সেবনে অভ্যস্থ হয়ে সংসার তছনছ করে ফেলে। ইয়াবা ব্যবসার জন্য ২ লাখ টাকা দাবী করে তার মেয়েকে শারীরিক ও মানষিক নির্যাতন করে ঘর থেকে বের করেদেয় প্রায় ৮ মাস আগে।

মদ্যপ অবস্থায় প্রতিশোধের নেশায় ওই লম্পট তার ছোট মেয়েটিকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরন করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, রেহেনাকে উদ্ধার করার জন্য পুলিশ ঘটনাস্থলে তৎপর রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...