প্রকাশিত: ২৭/০৪/২০২১ ১২:৪৪ পিএম

এম ফেরদৌস ( উখিয়া কক্সবাজার)
উখিয়ায় তরমুজ ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের সামর্থ্য ও নাগালের বাইরে চলে গেছে গরমের সুস্বাদু ফল তরমুজ।

এই গরমের মৌসমে পানীয় খাবারের বড়ই তৃষ্ণা তাছাড়া এখন চলচে মাহে রমজান, ইফতারের সময় তরমুজ পাওয়া এখন বড়ই কঠিন বেপার হয়ে দাড়িয়েছে।

সরেজমিনে,উখিয়ার কোর্টবাজার,সোনারপাড়া, মরিচ্যা,কুতুপালং, থাইংখালী, বালুখালী বাজারে দেখা যায়, তরমুজ কম দামে পিস হিসেবে কিনে অধিক দাম দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। প্রতি পিস তরমুজের দাম হাকাচ্ছে দিগুণ করে। এতে মধ্যবিত্ত ও নিম্ন শ্রেনীর মানুষেরা তরমুজ কিনে নিতে হিমসিম খাচ্ছে । একটি মাঝারি তরমুজ কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে বড়গুলো ৭০০/৮০০ করে যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা ভীষণ কষ্টসাধ্য।

তরমুজ কিনতে যাওয়া এক দিন মজুর বলেন, সারাদিন রোজা রেখে কাজ কর্ম করি ইফতারের সময় ঠান্ডা করে তরমুজ খাওয়ার ইচ্ছা ছিল।বাজারে গিয়ে দেখি একটা মাঝারি তরমুজ ৪০০ টাকারও বেশি। যা আমার এক দিনের মজুরি বাড়িতে চাল, ডাল, মাছ নিব নাকি তরমুজ নিব? তাই খালি হাতে বাড়িতে চলে যাচ্ছি।

উখিয়ার তরমুজ ব্যবসায়ি আব্দু সালাম বলেন, প্রতিটি তরমুজে আমরা ২০ থেকে ৩০ টা লাভ করি আসল সমস্যা গোড়ায়, তরমুজ চাষীরা বেশি দাম নিচ্চে ব্যবসায়িদের কাছ থেকে, তাই তরমুজের এত দাম। তাছাড়া এখন বাজারে তরমুজের সরবরাহ কম। তাই বেশি দামে তরমুজ বিক্রি করতে হচ্ছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer