প্রকাশিত: ১৯/০২/২০২১ ৩:২৫ পিএম

আলাউদ্দিন সিকদার, উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় তৈমুর রহমান (১৩) নামে এক সাইকেল আরোহী রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এসময় দিল মোহাম্মদ (১২) নামে আরেক রোহিঙ্গা কিশোর আহত হয়।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুতুপালং বাজার সংলগ্ন কচুবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈমুর রহমান (১৩) কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আব্দুল লতিফের ছেলে ও আহত দিল মোহাম্মদ (১২) একই ক্যাম্পের আবু তাহের এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই জন রোহিঙ্গা কিশোর বাইসাইকেল চালিয়ে ঘুমধুম কুমির খামার দেখার‌ জন্য যাচ্ছিল। এসময় কুতুপালং বাজার সংলগ্ন কচুবুনিয়া নামক স্থানে অপরদিক থেকে আসা দ্রুতগতির ডাম্পারের ভয়ে ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাদেরকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত তৈমুর রহমান (১৩) কে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। তৈমুর রহমান উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। আহত দিল মোহাম্মদ (১২) বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer