প্রকাশিত: ২৬/০২/২০১৯ ৭:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় টমটমের ধাক্কায় অল্পনা আইচ(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় অল্পনার একটি হাত ভেঙ্গে গেছে।পাশাপাশি মুখের একাংশ ঝলসে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,সোমবার সকাল ৯ টার দিকে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটম অল্পনাকে বহন করা রিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে অল্পনা সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অল্পনা উখিয়া সদর সদরের বিশিষ্ট ব্যবসায়ী মৃদুল আইচের মেয়ে।

একাধিক সহ একাধিক ব্যক্তি জানান ,লাইসেন্সবিহীন বেপরোয়া টমটম গুলোর কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনায় দুর্ঘটনা বাড়ছে। এতে স্কুল কলেজ যাওয়া ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করছে অভিভাবক মহলে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...