প্রকাশিত: ০৪/০১/২০২১ ৯:১৯ এএম

উখিয়া কুতুপালং ধইল্যাঘোনা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে।

জানা যায়,সে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫) কুতুপালং ধইল্যাঘোনা এলাকার স্থায়ী বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহত সাদ্দামের পিতা আমির হোসেন জানান, আমার ছেলে একজন কোরআনে হাফেজ শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৩টার দিকে ধইল্যাঘোনা মসজিদের সামনে একই এলাকার আবদুল ওহাবের ছেলে বখাটে সন্ত্রাসী মুসলিম উদ্দিন হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থান আমার ছেলে মারা যায়। এ ঘটনায় শনিবার খুনি মুসলিম উদ্দিনকে আসামী করে থানায় একটি অভিযোগও দায়ের করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাদ্দামকে ছুরিকাঘাত করা হয়েছে। আমি এই ঘটনায় জড়িত মূলহোতা খুনি মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer