প্রকাশিত: ১৮/০২/২০১৮ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:২৯ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় বসতভিটার সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বসতবাড়ীতে ঢুকে ঘুমন্ত অবস্থায় বিধবা নুর মহল (৪৫)এর মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তার আর্ত চিৎকারে পাশর্^বর্তী বাড়ীর লোকজনের এসে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার আহতের অবস্থা আশংখাজনক ভেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে বিধবা নুর মহল মারা যায়। সে হলদিয়াপালং ইউনিয়নের মনির মার্কেট এলাকার মৃত নুরুল কবিরের স্ত্রী ও সাংবাদিক রাশেল চৌধুরীর ফুফু।

নিহত নুর মহলের ছেলে মুরশেদ কবির চৌধুরী ইমন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে থেকে তাদের বসতভিটা দখলের চেষ্টা করে আসছিল পাশর্^বর্তী একটি প্রভাবশালী মহল। শুক্রবারে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। এ ঘটনার জের ধরে কে বা কারা তার মাকে বাড়ীতে একা এবং ঘুমন্ত অবস্থায় পেয়ে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, বিষয়টি আমি জেনেছি। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer