প্রকাশিত: ২৪/০৭/২০২২ ৯:২৯ এএম


কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন। আজ শনিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাইমুল হক।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ক্যাম্পের ডি/ ৮ ব্লকের নুরুল আলমের ছেলে ফরিদ আলম (৩৪), এফ/ ১১ ব্লকের আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান (২২) ও এফ/ ১৪ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।

অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত তিনজনই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রুজু হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার সকালে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হেড মাঝি মোহাম্মদ হোসেনসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এই ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer