প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৭:২৮ এএম

কক্সবাজারের ইনানীতে কাঁঠালের ভেতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উখিয়ার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকায় থেকে ৬ হাজার পিস ইয়াবা তাদের আটক করা হয়।

আটকরা হলেন-উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মকবুল আহমেদ ছেলে রশিদ উল্লাহ (১৯), একই ক্যাম্পের মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)।

বাংলাদেশ কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতরে ইয়াবা বহন করে ঢাকায় পাচার করছে, এমন খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারুক্তি মতে কাঁঠালের ভেতরে থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...