
রাসেদুল ইসলাম মাহমুদ:
উখিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে যানবাহন চলাচল ও জনসাধারণ চলাচলে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
সোমবার (২৪ মে ) সকাল ৯ টা থেকে উপজেলার উখিয়া, কোটবাজার, মরিচ্যা বাজার, কুতুপালং বাজারসহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশণার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে যানবাহন চলাচল ও জনসাধারণ চলাচলে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় ১০টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে যানবাহন চলাচল ও জনসাধারণ চলাচলে সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য ও মাস্ক এবং স্বাস্থ্যবিধ না মানায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনে ১০টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়৷
তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়৷ জরুরী প্রয়োজনে বের হলে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে বের হবার জন্য অনুরোধ জানানো হয়৷
এ ছাড়া ও থানা পুলিশ, ট্রাফিক পুলিশ চেকপোষ্ট বসিয়ে উখিয়ায় অন্যান্য উপজেলা হতে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।
মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে নিরাপদ রাখুন এ শ্লোগানে সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন৷।

পাঠকের মতামত