প্রকাশিত: ২৩/০২/২০১৮ ২:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৪ এএম

রাসেল চৌধুরী::
উখিয়া থেকে সন্দেহজনক ১১ বিদেশী নাগরিককে আটক করেছে র‍্যাব । পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
র‍্যাব ৭ এর সেকেন্ড অফিসার মোমরেজ জানান, দুপুর সাড়ে ১১টার সময় উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের দুপুর সাড়ে ১২ টায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটক বিদেশী নাগরিকদের মধ্যে ইউ কে’র ২ জন, নেদারল্যান্ডেরর ১ জন, তুরস্কের১ জন, দক্ষিণ কোরিয়া ১ জন, জেনিয়ার ১ জন, ইতালীর ২ জন, ব্রাজিলের ১ জন, বেলজিয়ামের ১ জন ও নরওয়েরের ১ জন নাগরিক রয়েছে।
উখিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, র‍্যাব ১১ জন বিদেশী নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশী কোন নাগরিকের কাছে পাসপোর্ট নেই বলে জানান ওসি। বলেন, বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাচাই চলছে। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আবুল খায়ের।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer