প্রকাশিত: ০৬/০১/২০২১ ৯:২৪ এএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ৷
মঙ্গলবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং উখিয়া থানা পুলিশের একটি টিম দুই ঘন্টা যাবত যৌথ অভিযান পরিচালনা করে টিভি টাওয়ার সংলগ্ন রাস্তার পাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন (এনএসআই) উপ-পরিচালক উখিয়া কক্সবাজার। উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন প্রধান সড়কে পাশে অস্ত্র ক্রয়-বিক্রয় করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়৷ পরবর্তীতে ঘটনাস্থল হতে একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়৷
উদ্ধার করা অস্ত্র উখিয়া থানায় জমা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...