প্রকাশিত: ১০/০২/২০১৭ ৯:১২ এএম , আপডেট: ১০/০২/২০১৭ ৯:১২ এএম

শহিদ রুবেল, উখিয়া::

উখিয়ার বালুখালী শিয়াল্যা পাড়া থেকে উদ্ধার করা তিন যুবককে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা পুলিশের এস.আই মোঃ আলম বাদশার নিকট  বৃহস্পতিবার দুপুরে হস্তান্তর করেছে উখিয়া থানার এস আই মশিউর রহমান।

জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), আব্দুল মাজেদের ছেলে মোঃ শামীম মিয়া (১৩) ও নুরু মিয়ার ছেলে অন্তুর (১৪) গত ৪ দিন ধরে বাড়ী থেকে নিখোঁজ হয়ে গেলে ৭ ফেব্রুয়ারী অপহৃত যুবকের অভিভাবক  শহিদুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বর্ণনা অনুযায়ী সুন্দরগঞ্জ থানা পুলিশ এজাহারটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করেন।

এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উখিয়া থানা পুলিশের একটি দল বালুখালী এলাকায় বদিউর রহমানের বাড়ীতে তল্লাসী চালিয়ে অপহৃত ৩ যুবককে উদ্ধার করে। এসময় পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী বদিউর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩০) কে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ্দ করেন। সুন্দরগঞ্জ থানার এসআই মোঃ আলম বাদশা জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় অপহরণকারী হিসাবে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer