প্রকাশিত: ২৭/১১/২০২০ ৯:১৬ এএম

প্রায় ২০ লক্ষ টাকার ইয়াবা টেবলেট সহ র‍্যাব-১৫ উখিয়া থেকে এক ইয়াবাকারবারী’কে আটক করেছে। আটককৃত ইয়াবাকারবারীর নাম আয়াছ উদ্দিন প্রকাশ আজিজ (২০)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উখিয়া উপজেলার ধুরুমখালী হাজীপাড়া সোনাআলীর মার্কেটের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর ২৬ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম এক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাকারবারীর হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৯৩০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। ধৃত ইয়াবাকারবারীকে আটক করার পূর্বে তার আচরণ র‍্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয় এবং র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দ্রুত পালাতে চেষ্টা করে।
ধৃত ইয়াবা কারবারবারী উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের কাটালিয়া গ্রামের মৃত হাসান আলী ও গোলবাহার বেগমের পুত্র।

র‍্যাব-১৫ তাদের প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জব্দকৃত প্রতিটি ইয়াবা টেবলেটের মূল্য ৫শত টাকা ধার্য্য করে ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্য নির্ধারন করেছেন। উদ্ধারকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে উখিয়া থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ধৃত ইয়াবাকারবারী দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারা দেশে বেচা-কেনা করতো বলে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer