প্রকাশিত: ১৯/০৫/২০২১ ৯:৩৩ এএম

আবদুল্লাহ আল আজিজ::
উখিয়ার পালংখালী ইউনিয়নের লেদারখোলা ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (১৮ মে) বিকাল তিনটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হলো, পালংখালী ঘোনারপাড়া এলাকার শহিদুল আলমের পুত্র মোঃ জুয়েল (১৯)।

কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে মরণনেশা ৯ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত যুবককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে, ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...
Single Page Footer