প্রকাশিত: ০৩/১২/২০২০ ৭:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির একটি চৌকষ দল বিশেষ অভিযান চালিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির অধিনস্থ একটি বাজার হতে সৈয়দ আলম (৪০) কে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি ডিসকভার মোটর সাইকেল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

আটক সৈয়দ আলম পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বড়ইতলি এলাকার মৃত জলিল আহমেদের পুত্র।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযোগ উঠেছে, উক্ত ছৈয়দ আলম নিজেকে দফাদার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসা করে আসছিল। তার এই এসব অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে আবদুল হাকিমসহ ৪ জন সাংবাদিক একাধিক মামলার শিকার হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer