প্রকাশিত: ২০/০৭/২০২২ ১০:০৩ এএম

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি কক্সবাজারের উখিয়া পরিদর্শনে করেছেন। এসময় তিনি স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে তিনি উখিয়ায় পৌঁছে কুতুপালং উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে রাজাপালং ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য খাবার, আশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষার জন্য জরুরি ত্রাণ সহায়তা দিয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় আমিরাত রেড ক্রিসেন্ট ও ইউএইএইডের অর্থায়নে ২ হাজার ৪৪০ স্থানীয় পরিবারকে মানবিক সহায়তা দেয়া হয়েছে।

এসময় রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিতদেরও পাশে থাকার উদ্যোগ নিয়েছে আরব আমিরাত।

মানবিক সহায়তা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) মো. তাজউদ্দীন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ও আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

পরে রোহিঙ্গা ক্যাম্পে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন রাষ্ট্রদূত। বিকেলে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...