প্রকাশিত: ০২/১১/২০১৬ ৭:১২ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া  :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম থাইংখালী গ্রামের হতদরিদ্র আব্দুর রহমানের কিশোরী আসমা আক্তার (১৪) কে অস্ত্রের মূখে জিম্মি করে জোরপূর্বক অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থাইংখালী রহমতের বিল গ্রামের মোঃ হোছন, নুরুল হক, নুরুল আমিন ও কপিল উদ্দিন সহ অস্ত্রধারীরা গরীব অসহায় দিন মজুর আব্দুর রহমানের কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি, উখিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু কে বিষয়টি জানিয়েছেন। পুলিশ কর্মকর্তা অভিযোগ পেলেই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। চেয়ারম্যান আরো জানান, মোঃ হোছন ও তার ছেলে নুরুল হক প্রকৃত সন্ত্রাসী কায়দার লোক, তারা দেশের প্রচলিত আইন কানুন কিছুই মানে না। হঠাৎ করে দেড় বছরের মাথায় নুরুল হক ইয়াবা ব্যবসা করে কোটিপতি হওয়ায় সে কারো কথা কর্ণপাত করে না। তবে তাদের কারনে এলাকার আইনশৃংখলা চোরাচালান আসংখ্যা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারম্যান আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত হতদরিদ্র অসহায় দিন মজুর আব্দুর রহমানের কিশোরী কন্যা উদ্ধার হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত ব্যাক্তিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...