প্রকাশিত: ৩০/০৭/২০২২ ৮:১৫ এএম


উখিয়ার বিভিন্ন স্টেশনে ওয়াইফাই, ডিস এন্টেনা ব্যবসায়ী ও মোবাইল সিম বিক্রেতা দোকানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাবের সহযোগিতায় অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

উখিয়া, কোটবাজার ও কুতুপালংয়ে অভিযানে ১৪২টি অবৈধ মোবাইল ও ৩২ টি সিম জব্দ ও ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং ১৫ টি মামলা দায়ের করা হয়েছে।

 

https://youtu.be/HjHtSXGDf2I

২৭ ও ২৮ জুলাই পৃথক দু’টি অভিযানে বিটিআরসির অ্যানফোর্সমেন্ট টিম ও র‌্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন আহমেদ।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন আহমেদ জানান, অভিযানে প্রথম দিনে উপজেলার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ১০টি মামলায় ৪ লাখ টাকা জরিমানা ও ১১০টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়। দ্বিতীয় দিনে উখিয়া সদর স্টেশন ও কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি মামলায় ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ৩২ টি অবৈধ সিম এবং ৩২টি অবৈধ মোবাইল জব্দ করা হয়

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer