প্রকাশিত: ০৫/০৭/২০২২ ৪:১৪ পিএম

অবৈধ সিএনজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে উখিয়া থানা পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে উখিয়া সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পার্কিং, যানজট তৈরী এবং বৈধ লাইসেন্স না থাকার অভিযোগে ৬০ টির অধিক সিএনজি আটক করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

এছাড়াও একই দিন মরিচ্যা, কোর্টবাজারেও অভিযান চালানোর কথা জানান শেখ মোহাম্মদ আলী।

কক্সবাজার টেকনাফ সড়কের গুরুত্বপূর্ণ অংশ উখিয়া ও কোর্টবাজারে দীর্ঘদিন ধরে অবৈধ সিএনজি স্টেশন বানিয়ে যাত্রী পরিবহন করে আসছিলো সমিতির নাম দিয়ে একটি সিন্ডিকেট।

যেখানে পুলিশের কথা বলে মাসিক চাঁদা আদায় করা হতো, ফলশ্রুতিতে গুরুত্বপূর্ণ এ সড়কে অবৈধ এসব সিএনজি স্টেশনের কারনে যানজট লেগে থাকে উখিয়া ও কোর্টবাজারে।

এসব সিএনজির বেশীর ভাগেরই লাইসেন্স নেই জানিয়ে, কারা পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা নেয় কিংবা আসলেই পুলিশের কেউ জড়িত আছে কি-না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলা জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...