প্রকাশিত: ১২/০৪/২০২১ ১০:৫৪ এএম

দক্ষিণ কোরিয়ার সরকার কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় সাহায্য তৎপরতা চালাতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) এক মিলিয়ন মার্কিন ডলারের জরুরি সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

আইওএম-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২২ মার্চ বেশ কয়েকটি রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপরতা চালাতে যে ব্যাপক মানবিক প্রচেষ্টার প্রয়োজন, এই তহবিল তাতে অবদান রাখবে।

‘আইওএম বাংলাদেশ সরকার, ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি), জাতিসংঘের অন্যান্য সংস্থা, আন্তর্জাতিক ও স্থানীয় এনজিওর ঘনিষ্ঠ সহযোগিতায় ক্ষতিগ্রস্ত শিবিরগুলোতে তাদের জরুরি সাহায্য তৎপরতা বাস্তবায়ন করছে।

আরও বলা হয়েছে, আইওএম-এর তৎপরতা জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের প্রচেষ্টার দিকে মনোনিবেশ করেছে। আইওএম-এর হস্তক্ষেপের মাধ্যমে অংশগ্রহণমূলক সাইট পরিকল্পনা পদ্ধতি এবং পরিবেশ সচেতন ও টেকসই নির্মাণ কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করা।

আইএমএফ বলছে, আইওএম গুরুত্বপূর্ণ পানি স্থান, শৌচাগার এবং ঝরনা এলাকার পুনর্বাসন ও নির্মাণের দিকেও মনোনিবেশ করবে, যা নিশ্চিত হলে ক্ষতিগ্রস্ত জনগণের সবচেয়ে মৌলিক মানবাধিকারকে সম্মান করা হবে। সূত্র : বাসস।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer