প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৪:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সঙ্কটের মধ্যে কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের দুই আলোকচিত্র সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।পরিচয় গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুলিশ বুধবার উখিয়া সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে।

মিনজাইয়ার উ ও হকুন লাট নামে মিয়ানমারের দুই নাগরিক জার্মানির হামবুর্গ ভিত্তিক ‘জিও’ সাময়িকীতে কাজ করেন বলে জানিয়েছেন।

কক্সবাজারের এএসপি আফরুজুল হক টুটুল বলেন, “গ্রেপ্তারের পরদিন (বৃহস্পতিবার) তাদের কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার দেবের আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের করা জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।”

তিনি বলেন, উখিয়া সীমান্ত এলাকায় ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করার সময় ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

“তারা সাংবাদিক পরিচয় গোপন রেখে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ছবি তুলছিলেন এবং সরকারি কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে তথ্য সংগ্রহ করছিলেন।”

গ্রেপ্তার দুই মিয়ানমারের নাগরিক জিও ম্যাগাজিনে কাজ করার দাবি করেছেন বলে এএসপি আফজারুল জানান।

এদিকে জার্মানির জিও সাময়িকী কর্তৃপক্ষ মিনজাইয়ারি ও হকুনকে কারাগারে পাঠানোর খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছে বলে মিয়ানমারার গণমাধ্যমে খবর এসেছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার কারণে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে। সীমান্তে এই বিপর্যয়কর পরিস্থিতির ছবি সংগ্রহ করতে মিনজাইয়ারি ও হকুনকে এসেছিলেন বলে মিয়ানমারের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

আদালতে এই দুই বিদেশির পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী মঙ্গলবার কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবার জামিন আবেদন করা হবে। এতেও জামিন পাওয়া না গেলে উচ্চ আদালতে যাবেন তারা।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...