প্রকাশিত: ২৯/১১/২০১৬ ৭:২৭ এএম , আপডেট: ২৯/১১/২০১৬ ৭:২৮ এএম

কনক বড়ুয়া,,,উখিয়া
কক্সবাজার জেলার উখিয়া থানাস্থ মরিচ্যা গ্রামের এবং নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোজ কুমার বড়ুয়ার পিতা প্রয়াত বাবু বিধূ ভূষন বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া, প্রয়াত মাতা তিলোত্তম বড়ুয়া ও প্রয়াত বড় ভাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সুমল কুমার বড়ুয়ার পারলৌকিক সুগতি কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান ও স্বজন সম্মীলন অনুষ্ঠান ২৮ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত বাবু বিধূ ভূষন বড়ুয়ার নিজ বাস ভবনে প্রয়াতের উদ্দেশ্য আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উখিয়া সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যকরি সভাপতি ভদন্ত এস. ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে ধর্ম দেশনা দেন  বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার অান্তর্জাতিক সচিব ও রাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের বর্তমান পরিচালক ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন থের মহোদয়। এসময় অারো অাসন অলংকিত করেন  পশ্চিম মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের, শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ মহাথের সহ শুভানন্দ মহাথের, জ্যোতি লংকার থের, কর্মেশ্বর ভিক্ষু, জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতি মঙ্গল ভিক্ষু সহ অারো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...