প্রকাশিত: ২২/০১/২০১৭ ১২:০২ এএম
রফিক মাহমুদ, উখিয়া::
উখিয়া উপজেলার, পালংখালী ইউনিয়ন  পরিষদের সাবেক মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, বহু স্কুল- মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  আলহাজ্ব রশিদ আহমদ মিয়া অার নেই। তিনি আজ ২১ জানুয়ারি শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্নাল্লিলাহী….রাজিউন)। অাজ ২১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় পালংখালী, ফারিরবিল অালিম মাদ্রাসা মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্টিত হবে। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের মৃত অাব্দুল গনির পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৬) বছর। তিনি একাধারে সমাজসেবক, পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার ও উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয়, ফারিরবিল অালিম মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...