টেকনাফে ইয়াবার চালান নিয়ে বিরোধে পিটুনিতে একজন নিহত, দুজন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে আটকে রেখে ব্যাপক মারধরের ঘটনা ...

রিদুয়ানুর রহমান, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম শামিম (১৩) নামের এক বালক গত ০২ এপ্রিল দুপুর ১টার দিকে নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
নিখোঁজ শামিম উখিয়া রাজাপালং উত্তর পুকুরিয়া নিবাসী নুরুল হক ও আয়েশা বেগমের কনিষ্ট পুত্র। ছেলের নিখোঁজের ঘটনায় তার পরিবার পাগল প্রায়।
কোনো হৃদয়বান ব্যক্তি শামিমের খোঁজ পেলে তথ্যসহ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
যোগাযোগ বড় ভাই শফিউল আলম – 018227714446 | 01839563767
পাঠকের মতামত