প্রকাশিত: ১৪/০৩/২০১৮ ১০:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ এএম

তৌহিদুল আরব::

মায়ানমার সেনা কতৃক চরম নির্যাতনে শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের মাঝে বিতরন করা ত্রান সামগ্রীর পন্যের নামে চলছে অধিকাংশ ভেজাল ও মেয়াদউত্তীর্ন পণ্যের রমরমা বানিজ্য।

রোহিঙ্গা পন্যের বাজারকে ঘিরে গড়ে উঠা একটি সেন্ডিকেট উখিয়া ও তার পার্শ্ববর্তী উপজেলা বা সদর কক্সবাজার থেকে ভেজাল ও মেয়াদউত্তীর্ন নানান ধরনের পন্য সংগ্রহ করে তা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে উখিয়ার প্রত্যান্তঞ্চলে গড়ে উঠা ত্রান বাজারে।

সরজমিনে দেখা যায়, উখিয়া সদর ষ্টেশন, কোটবাজার, মরিচ্যা বাজার, সোনারপাড়া বাজার সহ বিভিন্ন বাজার ও স্থানসুমহে প্রতিদিন সন্ধা থেকে রাত গভির পর্যন্ত বসে জমজমাট এ ত্রানের বাজার।

মানুষের বিশ্বাস, সরকার বা বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক রোহিঙ্গাদের মাঝে যে সব ত্রান বিতরণ হয় তা খুবেই উন্নতমানের এবং ভেজালহীন। যার কারনে স্থানীয়দের পাশা-পাশি দেশের বিভিন্ন জেলা হতে এ অঞ্চলে চাকরী বা ব্যাবসা করতে আসা অনেক চাকুরী জীবি শখ করে হলেএ কিছুনা কিছু ক্রয় করেতে ছুটে যাচ্ছে ত্রান বাজারে। কারন স্বভাবিক বাজারের ছেয়ে রোহিঙ্গাদের নিকট থেকে সংগ্রহীত পন্য সুমহের দাম অনেকটা কম হওয়াতে ক্রেতাদেরও তা ক্রয়ের আগ্রহ একটু বেশী। ক্রেতাদের সেই আগ্রহকে পুঁজি করে এক শ্রেনীর প্রতারক চক্র গড়ে তুলেছে ভেজাল ও মেয়াদউত্তীর্ন পন্যের রমরমা ব্যবসা। যার ফলে সস্তায় ত্রানের মাল কিনতে এসে চরম প্রতারনার শিকার হচ্ছে তারা। বলতে গেলে এ অঞ্চলের দীর্ঘদিনের অযত্নে অবহেলায় পড়ে থাকা ভেজাল ও মেয়াদউত্তীর্ন তেল, ডাল, লোশন, দুধ, পারফিউম, কাপড় কাচার পাউডার, শ্যাম্পু, চা পাতা সহ নানান ধরনের নকল প্রসাধনী সামগ্রী বিদেশী এনজিও কর্তৃক দেয়া রোহিঙ্গা পণ্য বলে নির্ভীক্নে বিক্রি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে এক প্রতারক চক্র। এছাড়াও গামছা তোয়েল, কম্বল, শাড়ি, লুঙ্গী, চাদর, পুরাতন কাপড়ের বাজার হতে সংগ্রহীত নানান ডিজাইনের কাপড় রোহিঙ্গা পন্য হিসেবে বিক্রি হচ্ছ।

রোহিঙ্গা বাজার থেকে পন্য ক্রয় করতে আসা পটিয়ার এক চাকুরীজীবি কামরুল ইসলাম বলেন, ভাই লোক মুখে শুনেছি বাজারে রোহিঙ্গাদের দেয়া বিভিন্ন পন্য সস্তায় পাওয়া যায়। কিন্তু এখানে এসে দেখলাম সব তুগলকী কান্ড, যেসব মালামাল বিদেশী রোহিঙ্গা পন্য নাম দিয়ে বিক্রি করছে তা এ দেশেরই তৈরী বিভিন্ন ভুঁয়া কোম্পনীর নিম্ন মানের পণ্য।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer