প্রকাশিত: ২১/১২/২০১৬ ৮:০০ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার রত্নাপালং এর বিশিষ্ট জমিদার পালং গার্ডেন এর স্বত্বাধিকারী  জাহাঙ্গীর কবির চৌধুরী আর নেই । তিনি  ২০ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় আল ফুয়াদ হাসপাতালে হৃদরোগ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়ার বিশিষ্ট জমিদার  মরহুম শাকের আলী চৌধুরীর কনিষ্ট সন্তান । তিনি মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ২ কন্যা আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সুত্রে জানা গেছে  ২১ ডিসেম্বর দুপুর ২.৩০ টায় (সম্ভাব্য) পালং হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।

উল্লেখ্য মরহুম জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া থানা যুবদলের প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ অালীর আপন মামা ।

মরহুমের মৃত্যুতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম অারা স্বপ্না গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...