প্রকাশিত: ০২/০৪/২০১৮ ৪:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ এএম

হেলাল উদ্দিন::
ঘড়ির কাটায় তখন সকাল ৯টা। উখিয়ার গ্রীনবার্ড কিন্ডারগার্টেনে তখন চলছে ছাত্র-ছাত্রীদের সকাল বেলার নিয়মিত সমাবেশ। আর সেসময় সবাইকে চমকে দিয়ে ছোট্ট শিক্ষার্থীদের মাঝে হাজির হলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
আর এমপি বদি যেখানে যায় সেখানে তো কিছু না কিছু পাবে। আর গাড়ি থেকে নেমেই তিনি ছাত্র-ছাত্রীদের সমাবেশ শেষে গাড়ির পিছনে থাকা বিস্কুট ও গুড়ো দুধের প্যাকেট বিতরন শুরু করলেন। আর এ চিত্র দেখে স্কুলের অল্প বয়সী ছাত্র-ছাত্রীরা খুশিতে হয়ে উঠে আত্নহারা।


স্কুলের শিক্ষক মেধু বড়ুয়া জানান, সদর স্টেশনে অবস্থিত হওয়ার পরও সরকারী তেমন কোন সহায়তা পায় না। আজকে যখন সংসদ সদস্য নিজ থেকে এসেছেন সেজন্য তিনি এমপি বদিকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন প্রতি বছর এই স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে।


এসময় এমপি বদির সাথে আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, যুবলীগ নেতা মোঃ তহিদ, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
এমপি বদি জানান, আগে থেকে বলে আসলে আমি স্কুলের বাস্তব চিত্রটা জানতাম না। এখন এই স্কুলের বাস্তব অবস্থাটা দেখলাম। আর এই স্কুলের উন্নয়নে সব ধরনের সহায়তা দেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer