প্রকাশিত: ৩০/০৯/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৬০ ছাড়াতে পারে বলে মনে করছে জাতিসংঘ। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে সংস্থাটি।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছে ৪০ জনের বেশি। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম। পাটুয়ারটেক মোহনায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ নৌকাডুবির ঘটনায় এখনো পর্যন্ত নারী শিশুসহ ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারের মংডুর মইঢং এলাকা থেকে বাংলাদেশে আসছিলো ৭০ থেকে ৮০ জন রোহিঙ্গা। টেকনাফের শামলাপুরে নামার কথা ছিল তাদের।

তবে ভুল করে উখিয়ার পাটুয়ারটেক পৌঁছালে প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

জীবিত উদ্ধার রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...