প্রকাশিত: ১২/০২/২০২১ ২:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক,উখিয়া::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে।

(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালান ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এএস আই রবিউল সহ সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিন প্রকাশ আলো(১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করে।এসময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১৯ শত পিচ ইয়াবা উদ্ধার করেন।আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে।সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন,আটক আসামীর নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলায় পলাতক আরও ৩ আসামী রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer