সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৫/১০/২০২৫ ৬:৫২ পিএম

উখিয়া সদরের দারোগা বাজারের দৃশ্য আগের মতো নেই। এক সময় এই বাজার ছিল পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর মানবিক সৌজন্যের প্রতীক। ভোর মানেই ছিল জীবন্ত এক চিত্র—‘আইজ্জা’ বাজার ডাক নিতেন, ভোরেই ঝাড়ু দিয়ে গোটা বাজার পরিষ্কার করা হতো। টিনের ঢোল পিটিয়ে সরকারি ঘোষণা শুনতে চারপাশে ভিড় জমতো। চারদিকে পরিপাটি দোকান, হাসিখুশি ব্যবসায়ী আর ক্রেতার মুখে ছিল তৃপ্তির ছাপ।

কিন্তু এখন সেই টিনের ঢোলের শব্দ নেই, নেই পরিচ্ছন্নতার সেই উদাহরণ। বাজারের চারপাশজুড়ে জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাক চেপে চলতে হয় পথচারীদের। সরকারি বা বাজার কমিটির তদারকি না থাকায় প্রতিদিনই বাড়ছে ময়লার পরিমাণ। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারের এই চিত্র তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তি তৈরি করেছে।

আবদুল সালাম এক ব্যবসায়ী বলেন, আগে বাজার পরিষ্কার রাখার একটা নিয়ম ছিল। এখন কেউ খোঁজ নেয় না। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে দারোগা বাজার।

এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে এখন নানা অজুহাতে আদায় করা হচ্ছে অতিরিক্ত হাসিল, যা তাদের ব্যবসায়িক পরিবেশকে আরও সংকটের মুখে ঠেলে দিয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত বাজারে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা না হলে এটি স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। ভাবতে কষ্ট হয়,যে বাজার একদিন ছিল শৃঙ্খলা আর সৌজন্যের প্রতীক, আজ সেখানে শোনা যায় শুধু হাহাকার।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...