মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধার

উখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১২:২৪ এএম

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগস্ট মাসজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে উখিয়া থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৭১ জনের মধ্যে হত্যা মামলায় ১ জন, চুরি মামলায় ৮ জন, চিহ্নিত মাদক কারবারি ১৫ জন, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ১০ জন, অবৈধ অস্ত্র মামলায় ৪ জন, পুরোনো মামলায় ১২ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩৮ জন রয়েছেন।

এছাড়া আদালতে সাজাপ্রাপ্ত ১০ জন এবং বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টভুক্ত ৭৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জিআর মামলায় ৩৪ জন এবং সিআর মামলায় ৩৯ জন আসামি রয়েছেন।

পুলিশের অভিযানে আসামি গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার পিস ইয়াবা, ৪১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২ হাজার পিস ইনজেকশন।

অন্যদিকে, বিভিন্ন সময়ে অপহৃত হওয়া ৬ জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে উখিয়া থানা পুলিশ।

অভিযানের বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

উখিয়া থানা পুলিশের ধারাবাহিক এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, সীমান্তবর্তী এ উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

পাঠকের মতামত

সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালত, কমবে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ পাবেন শরণার্থীরা। এতে দূরের আদালতে যাতায়াতের ভোগান্তি ...

ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন, তবু বেঁচে থাকার লড়াইমাথা গোঁজার ঠাঁইটুকুও হারানোর পথে নুরুল আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার বাসিন্দা দলিল আহমদের পুত্র নুরুল ...
Single Page Footer