সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৫/১১/২০২৫ ৩:০৯ পিএম

উখিয়ার নব নির্মিত উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২৫/১১/২৫) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নতুন শিক্ষা বর্ষের ভর্তি ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জারিন তাসনিম তাসিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও নবনিযুক্ত শিক্ষকবৃন্দ।
নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা উখিয়ার মানুষকে মানসম্মত শিক্ষা ও উন্নত ভবিষ্যতের দিকে নতুন আশার সঞ্চার করেছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...