সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ২:৩৭ পিএম

উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশন এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর ইউ নো পান্না আক্তার। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না হলে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘যানজট নিরসন সংক্রান্ত মতবিনিময় সভা’-এ সভাপতির বক্তব্যে ইউএনও এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

এ সময় যানজট নিরসনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী এবং উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।

এ ছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় যানজট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ, সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...